১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এনবিআর চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপ নম্বর 'হ্যাকড’, চাওয়া হচ্ছে টাকা

একজন সাংবাদিকের নম্বরে পাঠানো বার্তায় বলা হয়, "আমার বিকাশে এখন ৩৫ হাজার টাকা লাগবে, দেওয়া যাবে? আমি কালকে ফেরত দিয়ে দিব।"

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2025, 03:39 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাকারের কবলে পড়েছে।

ওই নম্বর থেকে এখন বিভিন্ন জনকে মেসেজ পাঠিয়ে টাকা চাওয়া হচ্ছে। কয়েকজন সাংবাদিকও এনবিআর চেয়ারম্যানের নম্বর থেকে এরকম বার্তা পেয়েছেন। 

একজন সাংবাদিকের নম্বরে পাঠানো বার্তায় বলা হয়, "আমার বিকাশে এখন ৩৫ হাজার টাকা লাগবে, দেওয়া যাবে? আমি কালকে ফেরত দিয়ে দিব।"

আরেক সাংবাদিককে লেখা হয়, "আমার বিকাশে এখন ৩০ হাজার টাকা লাগবে। দেওয়া যাবে? আমি কালকে ফেরত দিয়ে দিব।"

এ বিষয়ে কথা বলে এনবিআর চেয়ারম্যানকে মোবাইলে ফোন করা হলে তিনি লাইন কেটে দেন।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমীন শেখ বলেন, “স্যারের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাকড হয়েছে। কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ রইল।”

গতবছর অগাস্টে ক্ষমতার পালাবদলের ধারায় এনবিআর চেয়ারম্যানের দায়িত্ব পান আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আব্দুর রহমান খান; সেই সঙ্গে তাকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগেরও সচিব করা হয়।

বিসিএস ১৩তম ব্যাচের কর্মকর্তা আব্দুর রহমান ১৯৯৪ সালে সরকারি চাকরিতে যোগ দেওয়ার পর কর প্রশাসনের বিভিন্ন স্তরে কাজ করেছেন।

পুরনো খবর

এনবিআরের নতুন চেয়ারম্যান আব্দুর রহমান