সিইসির সঙ্গে মার্কিন শার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক সোমবার
এর আগে গত বৃহস্পতিবার ওই বৈঠক হওয়ার কথা ছিল।
প্রধান নির্বাচন কমিশনার এ এ এম নাসির উদ্দিনের সঙ্গে সোমবার বৈঠক করবেন সঙ্গে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের শার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন।
সিইসির একান্ত সচিব আশ্রাফুল আলম রোববার বলেছেন, “সোমবার দুপুর ২টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে।”
এর আগে গত বৃহস্পতিবার ওই বৈঠক হওয়ার কথা থাকলেও আগারগাঁওয়ে সড়ক অবরোধের কারণে তা বাতিল করা হয়েছিল।
তিন দফা দাবিতে সেদিন ‘কৃষিবিদ ঐক্য পরিষদ’ ব্যানারে আগারগাঁও মোড় ‘ব্লকেড’ করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। এতে এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
