১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হিরো আলমকে ‘হত্যাচেষ্টা’: ম্যাক্স অভি ও মিথিলাকে গ্রেপ্তারে পরোয়ানা

“জামিন পেয়ে আসামিরা মামলা তুলে নিতে বাদীকে হুমকি দিচ্ছেন,” বলেন বাদীপক্ষের আইনজীবী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2025, 06:06 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার মামলায় কামরুল ইসলাম রিয়াজ ওরফে ম্যাক্স ওভি ও সাদিয়া রহমান মিথিলাকে গ্রেপ্তার করতে পরোয়ানা জারি হয়েছে।

বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার তাদের জামিন বাতিল করার পাশাপাশি এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান।

প্রসিকিউশন পুলিশের এসআই জাকির হোসেন বলেন, বুথবার ম্যাক্স অভির পক্ষে সময় আবেদন ছিল। তবে মিথিলার পক্ষে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। 

বাদীপক্ষের আইনজীবী শান্তা সাকসিনা বলেন, মামলার পর আসামিরা জামিন পান। জামিন পেয়ে তারা মামলা তুলে নিতে বাদীকে হুমকি দিচ্ছেন। এসব কারণ উল্লেখ করে হিরো আলম একটা জিডি করেছেন। 

“আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন। এ কারণে তাদের জামিন বাতিল চেয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করি। আদালত আবেদন মঞ্জুর করেছেন। শুনানির সময় হিরো আলম আদালতে উপস্থিত হন।”

হত্যাচেষ্টার অভিযোগে গত ৫ অক্টোবর বাড্ডা থানায় এ মামলা করেন হিরো আলম। 

মামলার অভিযোগে বলা হয়েছে, ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে বাড্ডার আফতাবনগর এলাকায় মূল সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় ছয় ব্যক্তি তিনটি বাইকে এসে তার পথ আটকান। এরপর পাশের কাশবনে নিয়ে মারধর করা হয়।