১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মহাখালীতে সিএনজি ফিলিং স্টেশনে আগুনে দগ্ধ ব্যক্তির মৃত্যু

মীর হোসেন নামে এই ব্যক্তির শরীরের ৪৫ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল।

মহাখালীতে সিএনজি ফিলিং স্টেশনে আগুনে দগ্ধ ব্যক্তির মৃত্যু
ঢাকার মহাখালীতে ‘ইউরেকা এন্টারপ্রাইজ’ সিএনজি ফিলিং স্টেশনে রোববার সন্ধ্যায় আগুন লাগার পর তা দাউদাউ করে জ্বলতে দেখা যায়। অনেক দূর থেকে দেখা যায় আগুনের শিখা। ছবি: আব্দুল্লাহ আল মমীন

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2025, 04:33 PM

Updated : 26 Aug 2026, 01:38 PM

ঢাকার মহাখালীতে একটি পেট্রোল পাম্প ও সিএনজি ফিলিং স্টেশনে আগুনে দগ্ধ ব্যক্তি মারা গেছেন।

ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা পৌনে ৩টায় ৫৫ বছর বয়সী মীর হোসেনের মৃত্যু হয়।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান এ তথ্য জানিয়ে বলেন, “মীর হোসেনের শরীরের ৪৫ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল। তিনি আমাদের এখানে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।” 

১৭ অগাস্ট সন্ধ্যা সোয়া ৭টার দিকে মহাখালী রেলগেটের কাছে ‘ইউরেকা এন্টারপ্রাইজ’ নামের ওই ফিলিং স্টেশনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। তাদের দশটি ইউনিট সেখানে গিয়ে ৭টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। বিমান বাহিনীর দুটি ইউনিটও এ কাজে অংশ নেয়।

সেদিন ইউরেকা এন্টারপ্রাইজ’ এর কর্মচারী আল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গাড়ি থেকে ট্যাংকে তেল মানানো হচ্ছিল ওই সময় আগুন লাগে।”

ওই ফিলিং স্টেশনের পাশেই ইউনিভার্সাল মেডিকেল কলেজ, উল্টো পাশে রাওয়া ক্লাব। বহু দূর থেকে সেখানে আগুনের শিখা দেখা যাচ্ছিল।

ওই আগুনে মীর হোসেন দগ্ধ হলে তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটউটে ভর্তি করা হয়।

আরও পড়ুন

মহাখালীতে সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডএকজন দগ্ধ