সার্জেন্ট পদে নিয়োগ পাবেন ১৮০ জন
এক সপ্তাহর মধ্যে পুলিশের দুই পদে জনবল নিয়োগের ঘোষণা এল।
পুলিশ সার্জেন্ট পদে ১৮০ জনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বরাতে বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়েছে, এসব পদে দ্রুত নিয়োগ দেওয়া হবে।
মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর গত ২৩ ফেব্রুয়ারি তিনি অধীনস্ত বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, “পুলিশের সব পর্যায়ে জনবলের অভাব আছে। এখন আপাতত ইমিডিয়েটলি ২ হাজার ৭০১ জন কনস্টেবলের পদ খালি আছে তা জরুরি ভিত্তিতে নিয়োগের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।”
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বৃহস্পতিবার বলেছেন, “অর্থ মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স পেলে আরো ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ করা হবে।”
তিনি বলেন, সারাদেশে উপজেলা আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত হয়েছে।
গত ১৭ ফেব্রুয়ারি শপথ নেওয়ার মাধ্যমে সরকার গঠন করে বিএনপি। এর এক সপ্তাহর মধ্যে দুই পদে জনবল নিয়োগের ঘোষণা এল।
