১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ডাম্বেলের আঘাতে খুন: ছোট ভাইকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠাল আদালত

রোববার রাতে কথা কাটাকাটির একপর্যায়ে ডাম্বেল দিয়ে আঘাত করলে সুপান্থের মৃত্যু হয়।

ডাম্বেলের আঘাতে খুন: ছোট ভাইকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠাল আদালত
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2026, 08:53 PM

Updated : 11 Sep 2026, 03:19 PM

ঢাকার কলাবাগান থানা এলাকায় ব্যায়াম করার ডাম্বেল দিয়ে পিটিয়ে মারার মামলায় নিহতের ছোট ভাইকে গাজীপুরে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর অবকাশকালীন বিচারক মোহাম্মদ আল মামুন এ আদেশ দেন।

প্রসিকিউশন পুলিশের এসআই মাজহারুল ইসলাম এ তথ্য দিয়েছেন। 

নিহত কিশোরের নাম সাদমান ওয়াসিফ সুপান্থ (১৭)। কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো ছোট ভাইয়ের বয়স ১৬ বছর।   

মামলার তদন্ত কর্মকর্তার দায়িত্বে আছেন কলাবাগান থানার এসআই শামছুল হক সুমন। 

মামলায় বলা হয়, সুপান্থ মা-বাবার ২০২১ সালে বিচ্ছেদ হয়। এরপর থেকে দুই ভাই মায়ের সঙ্গে কলাবাগান এলাকায় থাকতেন। প্রায়ই দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বিবাদ হত। রোববার রাত সাড়ে ৯টার দিকে তাদের মধ্যে হাতহাতি হয়। একপর্যায়ে সুপান্থকে ডাম্বেল দিয়ে আঘাত করলে তার মৃত্যু হয়। 

মামলায় বাদী হয়েছেন সুপান্থের চাচা রিয়াদুস সালেহীন সাদী।