১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পান্থপথে দেয়াল ধসে একজনের মৃত্যু

একটি নির্মাণাধীন ভবনের সীমানাপ্রাচীর রাস্তার উপর ধসে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2025, 09:09 PM

Updated : 26 Aug 2026, 01:38 PM

রাজধানী ঢাকার পান্থপথে নির্মাণাধীন একটি ভবনের দেয়াল ধসে চাপা পড়ে ওই ভবনের এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার বেলা দেড়টার দিকে স্কয়ার হাসপাতালের পাশে আবুল হোসেন (৬৫) নামে ওই নির্মাণ কর্মী নিহত হন। 

পশ্চিম রাজাবাজারমুখী একটি সড়কে দেয়ালটি ধসে পড়লে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরে বাংলা নগর থানার ওসি ইমাউল হক।

তিনি বলেন, এ ঘটনায় আহত দুজনের একজন পঙ্গু হাসপাতালে এবং আরেকজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন।

তবে তাৎক্ষণিকভাবে আহতদের বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

নিহত আবুল হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ বলছে, লোকজন স্বাভাবিকভাবে চলাফেরা করছিলেন ওই সড়কে। এমন সময় ভবনের একপাশের সীমানাপ্রাচীরটি রাস্তার উপর ধসে পড়লে চাপা পড়ে একজনের মৃত্যু হয়।