৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

স্কুলে স্কুলে স্বাধীনতা দিবস উদযাপনের নির্দেশনা

ওই দিন সকালে ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজের আয়োজন করা হবে।

স্কুলে স্কুলে স্বাধীনতা দিবস উদযাপনের নির্দেশনা
ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2025, 12:02 PM

Updated : 26 Aug 2026, 12:02 PM

স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে দেশের সব সরকারি-বেসরকারি স্কুল ও কলেজকে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। 

রোববার এ সংক্রান্ত আদেশে বলা হয়েছে, স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে আলোচনা সভার আয়োজন করতে হবে।

আর গণহত্যা দিবস উপলক্ষে স্কুল-কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি বা বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করতে হবে। 

মাউশি জানিয়েছে, স্বাধীনতা দিবসে সকাল ৯টায় সব বিভাগ, জেলা ও উপজেলায় জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজের আয়োজন করা হবে।

এ দিবস উপলক্ষে ২০ থেকে ২৫ মার্চের মধ্যে জাতীয় পর্যায়ের রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হবে৷  আর ২৩ মার্চের মধ্যে জেলা ও উপজেলায় স্কুল-কলেজ ও অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ফুটবল, টি-২০ ক্রিকেট ও কাবাডি বা হাডুডু খেলার আয়োজন করা হবে।