১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চাকরিতে ফেরার পর এবার পদোন্নতি পেলেন পুলিশ কর্মকর্তা কোহিনুর মিয়া

২০১৫ সালের ৭ এপ্রিল থেকে এই পদোন্নতি কার্যকর হবে। বিধি অনুযায়ী এই সময়ের বকেয়া বেতন ভাতাও তিনি পাবেন।

চাকরিতে ফেরার পর এবার পদোন্নতি পেলেন পুলিশ কর্মকর্তা কোহিনুর মিয়া
কোহিনূর মিয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2026, 08:43 PM

Updated : 26 Aug 2026, 03:24 PM

বরখাস্তের আদেশ বাতিল করে পুলিশের আলোচিত কর্মকর্তা মো. কোহিনূর মিয়াকে চাকরিতে ফেরানোর এক মাসের মাথায় তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিল সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার এই কর্মকর্তাকে অতিরিক্ত উপ মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) পদে পদোন্নতির আদেশ জারি করে।

প্রায় ১১ বছর আগে ২০১৫ সালের ৭ এপ্রিল থেকে এই পদোন্নতি কার্যকর হবে। বিধি অনুযায়ী এই সময়ের বকেয়া বেতন ভাতাও তিনি পাবেন।

২০০৯ সালের ৪ অক্টোবর আওয়ামী লীগ সরকারের আমলে কোহিনূর মিয়াকে বরখাস্ত করা হয়েছিল। বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সেই বরখাস্তের আদেশ গত ৯ মার্চ প্রত্যাহার করে নেওয়া হয়। তাতে তিনি সব সুযোগ সুবিধাসহ সরকারি চাকরি ফিরে পান। 

রাজধানী ঢাকা ও ময়মনসিংহে দেড় যুগ আগে পুলিশ সুপার হিসেবে কর্মরত থাকাকালে বিভিন্ন ঘটনায় আলোচিত হন কোহিনুর মিয়া। সর্বশেষ তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ কমিশনার (ডিসি) হিসেবে কর্মরত ছিলেন

২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) থাকা অবস্থায় একটি জোড়া খুনের মামলায় তাকে আসামি করা হয়েছিল। পরে সেই মামলা থেকে তিনি খালাস পান।

পুরনো খবর

আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল