১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তিতাসের গ্যাসে ‘স্বল্পচাপ’ থাকবে ২৪ ঘণ্টা

এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কোম্পানিটি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2026, 12:53 PM

Updated : 26 Aug 2026, 05:37 PM

ঢাকা, ময়মনসিংহসহ নিজেদের আওতাধীন এলাকায় শনিবার দুপুর থেকে ২৪ ঘণ্টা গ্যাসের ‘স্বল্পচাপ’ বিরাজ করবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্যাস সরবরাহকারী কোম্পানিটি জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কাজের জন্য এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় শনিবার দুপুর ১২টা থেকে পরদিন দুপুর ১২টা পর্যন্ত তিতাস গ্যাস অধিভুক্ত সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের ‘স্বল্পচাপ’ বিরাজ করবে।

গ্রাহকদের এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।