১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সিজিআই সম্মেলনে যাচ্ছেন মেয়র আতিক

আগামী ১৮-১৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের সিজিআই সম্মেলনে যাচ্ছেন মেয়র আতিক

ঢাকা উত্তরের মেয়র মো. আতিকুল ইসলাম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2023, 12:46 AM

Updated : 14 Aug 2023, 12:46 AM

ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ (সিজিআই) সম্মেলনে অংশ নিয়ে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলা এবং বাস্তুচ্যুত জনগণকে নিয়ে বক্তব্য দিতে আমন্ত্রণ পেয়েছেন ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম।

আগামী ১৮-১৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সিজিআইয়ের প্রধান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের আমন্ত্রণে মেয়র আতিক এ সম্মেলনে যাচ্ছেন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন।

বিল ক্লিনটন ২০০৫ সালে গড়ে তোলেন ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ। এই সংস্থাটি বিশ্ব জুড়ে স্বাস্থ্যসেবা, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলা, শরণীর্থীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ করে।

মেয়র আতিক এর আগেও জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে সহায়তার বিষয়ে কপ-২৭, গ্লোবাল মাইগ্রেশন গভর্ন্যান্স এবং বিশ্ব ব্যাংকের আলোচনায় অংশ নেন।

ডিএনসিসি জানিয়েছে, মেয়র আতিক মেয়রস মাইগ্রেশন কাউন্সিলের লিডারশিপ বোর্ডের সদস্য, সি-ফোরটি সিটির স্টিয়ারিং কমিটির সদস্য এবং সি-ফোরটি এমএমসি টাস্কফোর্সের কো-লিড হিসেবে দায়িত্ব পালন করছেন।