১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পল্লী বিদ্যুতের স্মার্ট মিটার কেনায় ‘অনিয়ম’, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধান করছে দুদক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2026, 03:16 PM

Updated : 26 Aug 2026, 02:51 PM

পল্লী বিদ্যুতের পাঁচ লাখ স্মার্ট প্রি-পেমেন্ট মিটার কেনার প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকায় শিল্প মন্ত্রণালয়ের সাবেক সচিব আব্দুল হালিম ও বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব সবুর হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ।

আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন।

আবেদনে বলা হয়, পল্লী বিদ্যুতের পাঁচ লাখ স্মার্ট প্রি-পেমেন্ট মিটার কেনার প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি দল গঠন করা হয়েছে। বর্তমানে অভিযোগের অনুসন্ধান চলছে। দুদক জেনেছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালাতে পারেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন ঠেকানো প্রয়োজন।