১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

হাদির পরিবার পেল ফ্ল্যাটের দলিল ও চাবি

লালমাটিয়ার এ ফ্ল্যাটের আয়তন ১২১৫ বর্গফুট।

হাদির পরিবার পেল ফ্ল্যাটের দলিল ও চাবি
পুরান ঢাকার হাজারীবাগ থানার সামনের দেয়ালে স্থান পেয়েছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির গ্রাফিতি। ছবি: মাহমুদ জামান অভি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2026, 04:02 PM

Updated : 26 Aug 2026, 02:55 PM

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির পরিবারকে প্রতিশ্রুতি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হাদির স্ত্রী ও পরিবারের কয়েকজন সদস্যের উপস্থিতিতে ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করা হয় বলে সরকারপ্রধানের দপ্তর জানিয়েছে।

রাজধানীর লালমাটিয়ার সরকারি দোয়েল টাওয়ারের এ ফ্ল্যাটের আয়তন ১২১৫ বর্গফুট। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ওই ফ্ল্যাট কেনা ও সুসজ্জিত করার জন্য এক কোটি টাকা বরাদ্দ দিয়েছিল অর্থ মন্ত্রণালয়।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ গত ২১ জানুয়ারি জানিয়েছিলেন, হাদির পরিবারকে ঢাকায় ফ্ল্যাট কিনতে এক কোটি টাকা ‘বিশেষ অনুদান’ দেওয়ার পাশাপাশি তার পরিবারের ভরণপোষণের জন্য প্রধান উপদেষ্টার দপ্তর থেকে দেওয়া হবে এক কোটি টাকা।

দলিল হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম।

ঢাকায় ফ্ল্যাট পাচ্ছে হাদির পরিবার১ কোটি টাকা বরাদ্দ

'ব্যয় নির্বাহের জন্যআরো ১ কোটি টাকা পাচ্ছে হাদির পরিবার