১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রংপুর মহানগর পুলিশের ‘পলাতক’ কর্মকর্তা নূর আলম বরখাস্ত

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়ার কথা বলেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2025, 07:30 PM

Updated : 26 Aug 2026, 02:34 PM

রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. শাহ নূর আলম পাটওয়ারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়ার কথা বলেছে সরকার।  

মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ২০২৪ সালের ১৯ অগাস্ট থেকে পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত নূর আলম বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছে। 

এ কারণে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) ও ৩(গ) অনুসারে ‘অসদাচরণ ও পলায়নের অপরাধ প্রমাণিত’ তার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে তুলে ধরা হয়।

এতে বলা হয়, ২০২৪ সালের ১৯ অগাস্ট থেকে তার সাময়িক বরখাস্তের আদেশ কার্যকর হবে।

২০২৪ সালের ৫ অগাস্ট সরকার পতনের আগে ও পরে নূর আলম রংপুর মহানগর পুলিশে কর্মরত ছিলেন। পরে তাকে অ্যান্টি টেরোরিজম ইউনিটে বদলি করা হলেও তিনি যোগ দেননি।