০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

শপথ নিলেন চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর

হাই কোর্টের রায়ের পর গেজেট প্রকাশ করে ইসি; সন্ধ্যায় শপথ পড়ান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

শপথ নিলেন চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে চট্টগ্রাম-২ আসনের বিজয়ী প্রার্থী সরোয়ার আলমগীরকে শপথ পড়ান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: পিআইডি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2026, 09:20 PM

Updated : 19 Sep 2026, 02:29 PM

নির্বাচনের প্রায় পাঁচ মাস পর চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীর।

বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে শপথ পড়ান।

জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে হওয়া এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভুঁইয়া।

এর আগে বৃহস্পতিবার হাই কোর্টের রায়ের পর চট্টগ্রাম-২ আসনে নির্বাচিত সরোয়ার আলমগীরের নাম-ঠিকানাসহ ফলাফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

ইসি সচিবালয় গেজেট প্রকাশের পর নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ আয়োজনের বিষয়ে সংসদ সচিবালয়ে চিঠি পাঠায়।

গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীর নির্বাচিত হন। তবে প্রার্থিতা নিয়ে আইনি জটিলতার কারণে এতদিন তার ফলাফলের গেজেট প্রকাশ করা হয়নি।

বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাই কোর্ট বেঞ্চ সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ বলে রায় দেয়।

এর ফলে তার ফলাফল গেজেট প্রকাশ ও শপথ গ্রহণের পথ খুলে যায়।