১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খাদ্য মন্ত্রণালয় গেল বারীর কাছে, ইয়াছিনের হাতে থাকল কৃষি আর প্রাণিসম্পদ

এর আগে ১২ মার্চ দপ্তর পুনর্বণ্টন হয়। সেদিন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আনা হয় আহমেদ আযম খানকে; আর পার্বত্যের সঙ্গে ভূমির দায়িত্ব পান হেলাল।

খাদ্য মন্ত্রণালয় গেল বারীর কাছে, ইয়াছিনের হাতে থাকল কৃষি আর প্রাণিসম্পদ
মো. আব্দুল বারী ও আমিন উর রশিদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2026, 12:30 AM

Updated : 26 Aug 2026, 03:14 PM

নতুন করে একজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করেছে সরকার।

এতে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব গেছে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর কাছে।

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এতদিন খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। এখন তিনি কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এখন থেকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বও সামলাবেন। 

এর আগে গত ১২ মার্চ নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর পুনর্বণ্টন করা হয়।

সেদিন টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খানকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। 

একই দিন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও দেওয়া হয়।

সবশেষ প্রজ্ঞাপনে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব মন্ত্রী পর্যায় থেকে প্রতিমন্ত্রীর কাছে ন্যস্ত করা হলো। আর আমিন উর রশিদের দায়িত্বসীমা কমে কৃষি মন্ত্রণালয় ও মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে দাঁড়াল।

আরো পড়ুন

মুক্তিযুদ্ধে আহমেদ আযম খান, পার্বত্যের সঙ্গে ভূমিও সামলাবেন প্রতিমন্ত্রী হেলাল