১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মুক্তিযুদ্ধে আহমেদ আযম খান, পার্বত্যের সঙ্গে ভূমিও সামলাবেন প্রতিমন্ত্রী হেলাল

সরকারে এখন মন্ত্রী আছেন ২৫ জন, আর প্রতিমন্ত্রী ২৩ জন।

মুক্তিযুদ্ধে আহমেদ আযম খান, পার্বত্যের সঙ্গে ভূমিও সামলাবেন প্রতিমন্ত্রী হেলাল
আহমেদ আযম খানকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2026, 11:26 PM

Updated : 26 Aug 2026, 03:08 PM

সরকারের দুই মন্ত্রী ও প্রতিমন্ত্রী যথাক্রমে স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব নেওয়ার পর দুটি মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

তাদের মধ্যে বৃহস্পতিবার মন্ত্রী হিসেবে শপথ নেওয়া আহমেদ আযম খান মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আর প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি ভূমি মন্ত্রণালয়েরও দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিন মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

ত্রয়োদশ সংসদের উদ্বোধনী অধিবেশনে সংসদের স্পিকার নির্বাচিত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভোলা-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ। তিনি বিএনপির নতুন সরকারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। স্পিকার হওয়ার পর মন্ত্রী ও দলের দায়িত্ব ছেড়েছেন তিনি।

আর ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন নেত্রকোণা-১ এর সংসদ সদস্য কায়সার কামাল। 

মীর মোহাম্মদ হেলাল উদ্দিন

মীর মোহাম্মদ হেলাল উদ্দিন

বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব কায়সার কামাল নতুন সরকারের ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ডেপুটি স্পিকার হওয়ার পর তিনি মন্ত্রণালয় ও দলের দায়িত্ব ছেড়েছেন।

এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে সংসদ অধিবেশনের বিরতিতে নতুন মন্ত্রী হিসেবে আহমেদ আযম খানকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান 

২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রীকে সঙ্গে নিয়ে গত ১৭ ফেব্রুয়ারি সরকারের দায়িত্ব পালনের শপথ নেন বিএনপি চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান। 

দুই মন্ত্রী ও প্রতিমন্ত্রী দায়্ত্বি ছাড়ার পর এবং নতুন আরেকজন মন্ত্রী যোগ হওয়ায় সরকার এখন মন্ত্রী আছেন ২৫ জন, আর প্রতিমন্ত্রী ২৩ জন।