১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সংসদ প্রাঙ্গণে গাছ লাগালেন স্পিকার ও ডেপুটি স্পিকার

স্পিকার তার সরকারি বাংলো পরিদর্শন করেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2026, 02:38 PM

Updated : 26 Aug 2026, 03:09 PM

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল সংসদ ভবন প্রাঙ্গণের গোলাপ বাগানে আমগাছের চারা রোপণ করেছেন।

শনিবার জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রথমে স্পিকার একটি আমগাছের চারা লাগান, পরে ডেপুটি স্পিকারও আরেকটি আমগাছের চারা রোপণ করেন।

বৃক্ষরোপণ শেষে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া, তাদের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো এবং দেশের স্বাধীনতার জন্য প্রাণ দেওয়া ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছেন, অনুষ্ঠানের আগে স্পিকার তার সরকারি বাংলো পরিদর্শন করেন।

গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুতে স্পিকার হিসেবে হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার হিসেবে কায়সার কামাল নির্বাচিত হন।

এর আগে শুক্রবার নবনিযুক্ত স্পিকার ও ডেপুটি স্পিকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে তারা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারেও যান।