১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

চিকিৎসকদের কাছ থেকে তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2026, 05:09 PM

Updated : 26 Aug 2026, 03:09 PM

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা মির্জা আব্বাসকে দেখতে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, শুক্রবার দুপুর ২টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী হাসপাতালে যান। উনার শয্যার পাশে কিছু সময় অবস্থান করেন।

“চিকিৎসকদের কাছ থেকে তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী। উন্নত চিকিৎসার ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ারও নির্দেশনা দিয়েছেন।”

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস বুধবার ইফতারের সময় অচেতন হয়ে পড়লে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তার চিকিৎসার জন্য নিউরো বিশেষজ্ঞদের সমন্বয়ের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।