২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

রাজধানীতে আইস-ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৪

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, এসব মাদকের সবটাই দেশের বাইরে থেকে আনা।

রাজধানীতে আইস-ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৪
ফাইল ছবি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2025, 09:29 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

ঢাকার আদাবর ও পল্টন এলাকায় আইস ও ইয়াবাসহ চারজন গ্রেপ্তার হয়েছেন।

সোমবার রাতে চালানো অভিযানে এসব মাদক ও কারবারিদের গ্রেপ্তারের তথ্য দিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে অধিদপ্তর বলেছে, আদাবরের বাইতুল আমান হাউজিং সোসাইটির একটি বাসা থেকে খাইরুল ইসলাম ওরফে রিয়ান (২৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছে ৪ হাজার ইয়াবা পাওয়া যায়।

খাইরুলের দেওয়া তথ্যে শেখেরটেকের একটি বাসা থেকে ১ কেজি ৬০০ গ্রাম আইস উদ্ধার করা হয়। এ ঘটনায় মিলন মোল্লা নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এসব আইসের মূল কারবারি এক নারী ও পুরুষ হলেও তাদের গ্রেপ্তার করা যায়নি।

সোমবার রাতেই পল্টন এলাকা থেকে আরেকটি অভিযানে ২৮০ গ্রাম ‘টেট্রাহাইড্রোক্যানাবিনল’ জব্দ করা হয়। এ ঘটনায় শহিদুল ইসলাম (৪৫) ও শুকুর মোহাম্মদ রিপন (৫০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, এসব মাদকের সবটাই দেশের বাইরে থেকে আনা।

আরও পড়ুন-

কোকেন পাচারগায়ানার সেই নারী ফের পুরনো কারবারে