১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মিয়ানমারের ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম

বাংলাদেশ সময় সোমবার রাত ১২টা ৫৫ মিনিটে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৯।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2025, 01:52 AM

Updated : 26 Aug 2026, 05:14 PM

মিয়ানমারের ফালামে মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছে, যা অনুভূত হয়েছে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চল থেকেও।

যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, বাংলাদেশ সময় সোমবার রাত ১২টা ৫৫ মিনিটে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৯।

ভূমিকম্পের উপকেন্দ্র ছিল মিয়ানমারের চিন রাজ্যের ফালাম থেকে ৮১.৮ কিলোমিটার পূর্বে। উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের আনুমানিক ১০৬.৮ কিলোমিটার গভীরে।

চট্টগ্রামের অনেকেই কম্পন অনুভব করার কথা বলেছেন। তবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে গত ২১ নভেম্বর ৫.৭ মাত্রার এ ভূমিকম্প পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়ে যায়। গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ওই ভূমিকম্পে অন্তত দশজনের প্রাণ যায়।

এর পরের কয়েক দিনে বেশ কয়েক দফা মৃদু ভূমিম্প সারা দেশে আতঙ্ক ছড়ায়।