২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ঈদ: সেনা ক্যাম্প ও সিএমএইচে সেনাপ্রধানের শুভেচ্ছা বিনিময়

“সেনাপ্রধান সম্প্রতি ভাসানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করেন।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2025, 10:33 PM

Updated : 26 Aug 2026, 12:24 PM

ঈদুল ফিতর উপলক্ষে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ও বিভিন্ন সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার বাংলাদেশ সেনাবাহিনীর ফেইসবুক পেইজ দেওয়া এক পোস্টে বলা হয়েছে, সেনাপ্রধান সিএমএইচ ও সেনা ক্যাম্প পরিদর্শনকালে সকল সেনাসদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। তিনি তাদের সঙ্গে প্রীতিভোজে অংশ নেন।

“এছাড়াও সেনাপ্রধান সম্প্রতি ভাসানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করেন।”