১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পরিদর্শক আব্দুর রবের আয়কর নথি জব্দ

মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2026, 03:54 PM

Updated : 26 Aug 2026, 03:08 PM

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পরিদর্শক আব্দুর রবের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত।

দুদকের আবেদনের প্রেক্ষিতে বুধবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন।

দুদকের পক্ষে কমিশনের সহকারী পরিচালক সাইদুল ইসলাম আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, “আব্দুর রবের দাখিল করা মূল রিটার্নসহ সব কটি রিটার্ন এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র জব্দ করা প্রয়োজন।”