০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

এবারের বাজেট ‘অনেক ক্ষেত্রেই হতাশার’: দেবপ্রিয়

“সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, মন্ত্রিপরিষদে পাসের আগেই এটা উপস্থাপন করা হয়েছে। সাধারণত মন্ত্রিসভায় পাস হয়ে এটা আসে।”

এবারের বাজেট ‘অনেক ক্ষেত্রেই হতাশার’: দেবপ্রিয়
রাজধানীতে বুধবার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট নিয়ে আয়োজিত সংলাপে কথা বলেন সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2025, 06:09 PM

Updated : 26 Aug 2026, 01:13 PM

আসছে ২০২৫-২৬ অর্থবছরের জন্য অন্তর্বর্তী সরকার যে বাজেট প্রস্তাব করেছে, তা ‘অনেক ক্ষেত্রেই হতাশার’ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।

তার ভাষ্য, “এটা অত্যন্ত প্রত্যাশার বাজেট ছিল। কারণ হল, যে একটা বড় ধরনের রাজনৈতিক অভ্যুত্থানের মধ্য দিয়ে এ সরকার এসেছে, যে বৈষম্যবিরোধী চেতনার মধ্য দিয়ে গঠন করা হয়েছে, তাতে গতানুগতিকের বাইরে ভিন্ন ধরনের বাজেটের প্রত্যাশা ছিল।

“যদি এর বিপরীতে আরেকটা শব্দ ব্যবহার করি, তাহলে এটা অনেক ক্ষেত্রেই হতাশার বাজেটে পরিণত হয়েছে।”

বুধবার রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে এক সংলাপে তিনি এসব কথা বলেন।

‘জাতীয় বাজেট ২০২৫-২৬: অবহেলিতরা কী পেয়েছে’ শিরোনামে সিটিজেন প্লাটফর্ম ফর এসডিজি এ সংলাপ আয়োজন করে। 

গত ২ জুন নতুন অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। 

সংসদ না থাকায় এবার বাজেট বক্তৃতা বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচার করা হয়।

দেবপ্রিয় মনে করেন, টেলিভিশনে সম্প্রচার না করে বাজেট ‘জনসম্মুখেও’ হতে পারত।

মন্ত্রিপরিষদে পাস না করিয়েই বাজেট ঘোষণা করা হয়েছে মন্তব্য করে দেবপ্রিয় বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমার চোখে লেগেছে যে, মন্ত্রিসভায় পাস করার আগে এটা উপস্থাপন করা হয়েছে। মন্ত্রিসভায় পাস হয়ে সাধারণত এটা আসে।”

সরকার অতীত থেকে কী শিক্ষা নিয়ে এগোচ্ছে, তা দেখার চেষ্টা থাকবে তুলে ধরে তিনি বলেন, “সম্পদ কার পক্ষে কীভাবে দেওয়া হয়েছে এবং আগের থেকে কী শিক্ষা নিয়ে কী পরিবর্তন করলাম, সেটা দেখার চেষ্টা করব। আবার সামষ্টিক অর্থনীতির ভেতর দিয়ে যেন ক্ষুদ্র জনগোষ্ঠীর স্বার্থ হারিয়ে না যায়, সেটাও আজ আলোচনার বড় বিষয়।”

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির জ্যেষ্ঠ গবেষণা ফেলো তৌফিকুল ইসলাম খান।

'গতানুগতিক' বাজেটে মধ্যবিত্তের ওপর করের চাপ

সংস্কারের বাজারে সালেহউদ্দিন আসছেন পুরনো ছকের 'সরল' বাজেট নিয়ে

সংস্কার প্রত্যাশার সঙ্গে বাজেটের সাজুস্য দেখছে না সিপিডি

'গুণগত' তফাৎ দেখছে না বিএনপি, সিপিবি-জামায়াতের চোখে 'গতানুগতিক'

'গতানুগতিক' বাজেটে কর্মসংস্থানের 'সুযোগ কই'

বাজেটে আশাহত ডিসিসিআই, ফিকিরও উদ্বেগ

বাজেট ২০২৫-২৬: সমালোচনা আমলে নিলেন, ভবিষ্যতে 'পদচিহ্ন' রাখার আশা অর্থ উপদেষ্টার