১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হাদির জন্য এখন দোয়াই বেশি দরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

“আপনারা যদি খাস দিলে দোয়া করেন, অবশ্যই উনি সুস্থ হয়ে চলে আসবেন।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2025, 04:15 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় আসামি ধরার অগ্রগতির বিষয়ে তথ্য না দিয়ে কেবল তার জন্য দোয়া চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, “আপনারা সবাই আমাদের ছোট ভাই ওসমান হাদির জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে।

“আপনারা আগামীকাল জুম্মার নামাজের পরেও ওসমান হাদির জন্য দোয়া করবেন—যেন উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। আপনারা খাস দিলে দোয়া করবেন।”

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।

দোয়া চাওয়ার পর সাংবাদিকরা ফের আসামি ধরার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমার কথা শেষ করতে দেন। উনার জন্য দোয়া করবেন এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন, তাদেরও বলবেন—এর (হাদি) জন্য দোয়া করার জন্য।”

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওসমান হাদির অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’ বলে বুধবার জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান। তিনি সেদিন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে হাদিকে দেখে এসে ফোনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে সবশেষ অবস্থা তুলে ধরেন।

পরে সরকারপ্রধান অধ্যাপক ইউনূস দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বৃহস্পতিবার বলেন, "আমাদের দোয়াই এখন তার জন্য বেশি দরকার।

“আপনারা যদি খাস দিলে দোয়া করেন, অবশ্যই উনি সুস্থ হয়ে চলে আসবেন।”

এরপর সাংবাদিকরা আসামি ধরার অগ্রগতি সম্পর্কে আবার জানতে চাইলে তিনি তার সঙ্গে থাকা কর্মকর্তাদের নিয়ে লিফটে উঠে যান।

নির্বাচনি প্রচারে গিয়ে আক্রান্ত হওয়া হাদি গত সোমবার থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে তিনি আক্রান্ত হন।

চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী। গুলিটি লাগে হাদির মাথায়।

গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।

হাদির অবস্থা 'অত্যন্ত সংকটাপন্ন', ইউনূসকে ফোন সিঙ্গাপুরের পররাষ্ট