১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ঢাকায় বিদ্যুৎ কোম্পানির কার্যালয়ে আগুন, দ্রুত নিয়ন্ত্রণ

শনিবার সোয়া তিনটার দিকে আগুন লাগে।

ঢাকায় বিদ্যুৎ কোম্পানির কার্যালয়ে আগুন, দ্রুত নিয়ন্ত্রণ
প্রতীকী ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 03:52 PM

Updated : 26 Aug 2026, 09:47 AM

রাজধানীর জাহাঙ্গীর গেইটের কাছে একটি বিদ্যুৎ বিতরণ কোম্পানির কার্যালয়ে আগুন লাগার পর দ্রুততার সাথে তা নিয়ন্ত্রণ করা হয়েছে। 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুর ৩টা ২০ মিনিটের দিকে আমাদের কাছে আগুন লাগার খবর আসে। সঙ্গে সঙ্গে কয়েকটি ইউনিট বের হয়ে যায়। 

“ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা ১০-১২ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।”

কোন বিদ্যুৎ কোম্পানির কার্যালয় আর সেখানে কীভাবে আগুন লেগেছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।