১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মাউশির মহাপরিচালক হলেন অধ্যাপক সোহেল

তিনি অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক পদে ছিলেন; দায়িত্ব পালন করেছেন শিক্ষামন্ত্রীর একান্ত সচিব হিসেবেও।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2026, 08:29 PM

Updated : 26 Aug 2026, 03:28 PM

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। 

তাকে এ পদে বসিয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। 

গত বৃহস্পতিবার মাউশির মহাপরিচালক পদের অতিরিক্ত দায়িত্ব পেয়েছিলেন অধ্যাপক সোহেল। 

তিনি অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক পদে কর্মরত ছিলেন। এর আগে ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের একান্ত সচিব (পিএস)।

মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব পালন করা অধ্যাপক বি এম আব্দুল হান্নানকে গত ১৩ এপ্রিল ওএসডি করা হয়। তিনি মাউশির কলেজ ও প্রশাসন শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 

সাবেক মহাপরিচালক অধ্যাপক মুহাম্মদ আজাদ খান পদত্যাগ করলে বি এম আব্দুল হান্নানকে অতিরিক্ত দায়িত্ব হিসাবে মহাপরিচালক পদে বসিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।