২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মেহেদী হাসান হত্যা: রিমান্ড শেষে কারাগারে আনিসুল ও মেনন

এ মামলায় গত ২০ জানুয়ারি তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মেহেদী হাসান হত্যা: রিমান্ড শেষে কারাগারে আনিসুল ও মেনন
আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2025, 07:46 PM

Updated : 26 Aug 2026, 01:38 PM

জুলাই আন্দোলনে ঢাকার  যাত্রাবাড়ীতে মেহেদী হাসান হত্যা মামলায় সাবেক দুই মন্ত্রী— আনিসুল হক ও রাশেদ খান মেননকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। 

পাঁচ দিনের রিমান্ড শেষে শনিবার মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই মো. কাউসার হুসাইন তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম মো. রাকিবুল হাসান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসিকিউশন পুলিশের এসআই মো. শরীফুজ্জামান বলেন, ২০ জানুয়ারি এ মামলায় তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ২০ অগাস্ট তাদের জিজ্ঞাসাবাদের জন্য নেন তদন্ত কর্মকর্তা। রিমান্ড শেষে শনিবার তাদের কারাগারে পাঠানো হয়েছে।

সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন

সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন

বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে গতবছর ১৮ জুলাই সন্ধ্যায় যাত্রাবাড়ীর কাজলায় মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের কাছে গুলিতে নিহত হন ঢাকা টাইমস পত্রিকার সাংবাদিক মেহেদী হাসান।

মামলায় বলা হয়, পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে মেহেদী হাসান মারা গেছেন।