১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ‘টাইগার লাইটনিং’ অনুশীলন সমাপ্ত

এতে মার্কিন সামরিক বাহিনীর ৮৮ জন ও বাংলাদেশ সেনাবাহিনীর ৯২ জন অংশগ্রহণ করেন।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ‘টাইগার লাইটনিং’ অনুশীলন সমাপ্ত
ছবি: আইএসপিআর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2026, 01:15 AM

Updated : 11 Sep 2026, 03:45 PM

বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের যৌথ সামরিক অনুশীলন— 'টাইগার লাইটনিং ২০২৬' সমাপ্ত হয়েছে।

বুধবার আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

১৯ জুলাই শুরু হওয়া এই অনুশীলনে যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক ও ওরেগন ন্যাশনাল গার্ডের ৮৮ জন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড ও বিভিন্ন ফরমেশনের বিষয়ভিত্তিক বিশেষজ্ঞসহ ৯২ জন অংশগ্রহণ করেন।

আইএসপিআর বলেছে, সিলেটের জালালাবাদ সেনানিবাসে বুধবারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবীর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা বিধান, সন্ত্রাস দমন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবিক সহায়তা বিষয়ে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রয়েছে।

‘টাইগার লাইটনিং’ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত অংশীদারত্বের গুরুত্বপূর্ণ ভিত্তি: মার্কিন রাষ্ট্রদূত