Published : 10 May 2026, 02:08 PM
দুর্নীতির মামলায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং বাগেরহাট-১ আসনের সাবেক এমপি শেখ হেলাল উদ্দীন ও তার স্ত্রী শেখ রুপা চৌধুরীর আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত।
দুদকের পৃথক দুই আবেদনের প্রেক্ষিতে রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন
মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারি পরিচালক মিনহাজ বিন ইসলাম রাসেল, চুমকি এবং শেখ হেলাল ও তার স্ত্রীর আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের আয়কর নথি জব্দ করা প্রয়োজন বলে আবেদনে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।
শেখ হেলাল উদ্দীননের জামাতা হলেন বিএনপি নেতৃত্বাধীন সরকারের ভোলা- ১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ।