১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নিটোর ফিজিওথেরাপি কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রতিটি আসনের জন্য লড়াই করেন ৯৩ জন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 03:15 PM

Updated : 26 Aug 2026, 09:32 AM

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান-নিটোর’র পাঁচ বছর মেয়াদি ব্যাচেলর অব সায়েন্স ইন ফিজিওথেরাপি কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি এবং আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২০২৩-২৪ সেশনের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

নিটোর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবছর ৪৫ আসনের বিপরীতে ৪ হাজার ১৬৩ জন অংশগ্রহণ করেন। প্রতি আসনের জন্য লড়াই করেন ৯৩ জন ।  

ভর্তি পরীক্ষা শেষে ওইদিনই ফল ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন নিটোরের পরিচালক অধ্যাপক কাজী শামীমুজ্জামান।