২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

এক ঘণ্টার ব্যবধানে মোহাম্মদপুর-আদাবরে ২ খুন

চাঁদ উদ্যান সড়কে ও নবোদয় হাউজিংয়ে দুজনকে হত্যা করা হয়েছে।

এক ঘণ্টার ব্যবধানে মোহাম্মদপুর-আদাবরে ২ খুন
আদাবরের নবোদয় হাউজিংয়ে নিজ বাসার সামনে ইব্রাহিম নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2025, 11:40 PM

Updated : 26 Aug 2026, 01:23 PM

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরে ঘণ্টাখানেকের ব্যবধানে কুপিয়ে ও গুলি করে দুজনকে হত্যার খবর পাওয়া গেছে।

বুধবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান ও আদাবরের নবোদয় হাউজিংয়ে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

মোহাম্মদপুর থানার ওসি ইফতেখার হাসান বলেন, চাঁদ উদ্যান সড়কের লাউতলায় পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীরা আল আমিন নামে একজনকে কুপিয়ে হত্যা করে। ৩০ বছরের এ যুবকের ব্যাপারে বিস্তারিত জানাতে পারেননি তিনি।

নিহত ইব্রাহিম।

নিহত ইব্রাহিম।

এর এক ঘণ্টা পর আদাবরের নবোদয় হাউজিংয়ে নিজ বাসার সামনে ইব্রাহিম নামে একজনকে গুলি করে হত্যা করা হয়।

আদাবর থানার এসআই আলমগীর হোসেন বলেন, গুলি করে পালিয়ে যাওয়ার সময় সজীব ও রুবেল নামে দুজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে ইব্রাহিম গাড়িচালক।

নবোদয় হাউজিংয়ের ৬/এ সড়কের ১০ নম্বর বাসার তিনতলায় তিনি ভাড়া থাকতেন। তার একটি মেয়ে রয়েছে। তাকে হত্যার কারণ নিশ্চিত নয় পুলিশ।