১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বার্ন ইনস্টিটিউটের সামনে পড়ে ছিল লাশ, পরিচয় খুঁজছে পুলিশ

পুলিশ জানতে পেরেছে মৃত ব্যক্তি মাদকাসক্ত ও ভবঘুরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Sep 2026, 06:39 PM

Updated : 17 Sep 2026, 03:00 AM

ঢাকার চানখারপুল এলাকার কাছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বেলা সাড়ে ৩ টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে আনুমানিক ৩৫ বছর বয়সী ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

বিকেল ৪টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন বলে শাহবাগ থানার এসআই বিজয় মন্ডল জানিয়েছেন।

তিনি বলেন, “আশেপাশের লোকজনের মুখে পুলিশ জানতে পেরেছে মৃত ব্যক্তি মাদকাসক্ত ও ভবঘুরে। তবে তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।”

নিহতের পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই সদস্য।