২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

পোশাক কারখানা পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও বিশেষ দূত

তারা দুটি কারখানা পরিদর্শন, শ্রমিক, মালিক ও ব্যবস্থাপনার সঙ্গে সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2024, 08:17 PM

Updated : 10 Sep 2026, 12:21 PM

সাভার-আশুলিয়ায় পোশাক কারখানা পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) এ হাফিজ ও বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। 

রোববার বলে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বার্তায় জানানো হয়, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং বিশেষ দূত সাভার সেনানিবাসের শিল্প নিয়ন্ত্রণ কক্ষ পরিদর্শন করেন। 

সেখানে তারা শিল্প খাতে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং স্বাভাবিকতা বজায় রাখতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে ধারণা নেন। 

তারা দুটি কারখানা পরিদর্শন, শ্রমিক, মালিক ও ব্যবস্থাপনার সঙ্গে সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন। 

এরপর, তারা জোন নিয়ন্ত্রণ কক্ষ ঘুরে দেখেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।