১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আসন সীমানা: ইসির বিশেষায়িত কারিগরি কমিটি

ঐকমত্য কমিশনের বৈঠকে সব দলের ঐকমত্যের পর এ উদ্যোগ নিল নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2025, 10:53 PM

Updated : 26 Aug 2026, 01:23 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ সংসদীয় আসনের সীমানা নির্ধারণে বিশষায়িত কারিগরি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন-ইসি।

বুধবার সাতজনের সমন্বয়ে এই কমিটি করা হয়েছে। তাদের আগামী সাত দিনের মধ্যে সীমানা নির্ধারণ সংক্রান্ত কমিটির কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে সংসদীয় আসনের সীমানা নির্ধারণে বিশেষায়িত কমিটি গঠনের বিষয়ে সব দলের ঐকমত্যের পর এ উদ্যোগ নিল ইসি।

এ বিষয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ ছিল- নির্বাচন কর্মকর্তা, ভূগোলবিদ, মানচিত্রকার, পরিসংখ্যানবিদ, নগর পরিকল্পনাবিদ, তথ্য প্রযুক্তিবিদ, জনসংখ্যাবিদ নিয়ে ইসির অধীনে বিশেষায়িত কমিটি করার।

কারা আছেন বিশেষায়িত কারিগরি কমিটিতে

সীমানা নির্ধারণে বিশেষায়িত এই কারিগরি কমিটি গঠন করা হয়েছে নির্বাচন কমিশনের সিস্টেস ম্যানেজার মো. রফিকুল হককে আহ্বায়ক করে।

কমিটির সদস্য সচিব হলেন- সিনিয়র সহকারী সচিব (নির্বাচন সহায়তা-১) মোহাম্মদ দেলোয়ার হোসেন।

অন্য সদস্যরা হলেন-মো. মোস্তাফিজুর রহমান (ভূগোলবিদ), কে এইচ রাজিমুল করিম (মানচিত্রকর), মোশিউর রহমান রিমু (তথ্য-প্রযুক্তিবিদ), ফারহানা আহমেদ (নগর পরিকল্পনাবিদ) ও হিফজুর রহমান (পরিসংখ্যানবিদ)।

ইসির এক অফিস আদেশে জানানো হয়, কমিটি প্রয়োজনে যেকোন কর্মকর্তা/কর্মচারীকে অন্তর্ভুক্ত করতে পারবে। 

বিশেষজ্ঞদের নিয়ে গঠিত এই বিশেষায়িত কারিগরি কমিটি সাত দিনের মধ্যে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের নেতৃত্বাধীন সীমানা নির্ধারণ সংক্রান্ত কমিটির কাছে প্রতিবেদন জমা দেবে।

 আরও পড়ুন

 সীমানা নির্ধারণবিশেষায়িত কমিটির অপেক্ষায় ইসি

ভোটের প্রস্ততিআইনশৃঙ্খলামাঠ প্রশাসন সমন্বয়ে ইসির ৫ কমিটি