১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন

আগুন নিয়ন্ত্রণে আসে ৫০ মিনিট পর, রাত ১১টা ৩৫ মিনিটে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2026, 12:23 AM

Updated : 26 Aug 2026, 02:58 PM

পুরান ঢাকার বংশালে একটি জুতার কারখানায় আগুন লাগার তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস।

সোমবার রাত পৌনে ১১টার দিকে আগা সাদেক রোডের আগামাসি লেনের ওই কারখানায় আগুন লাগার খবর পাওয়ার কথা জানান ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৫০ মিনিট পর; রাত ১১টা ৩৫ মিনিটে। 

তালহা বিন জসিম বলেন, "একটি সাত তলা ভবনের চতুর্থ তলায় জুতার কারখানায় আগুন লাগে।"

তবে আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য দিতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।