Published : 15 Sep 2025, 08:28 PM
কক্সবাজার, চাঁপাইনবাবগঞ্জ ও মাদারীপুরের জেলা প্রশাসকদের বদলি করে পদন্নোতিসহ বিভিন্ন মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
আরেক প্রজ্ঞাপনে কক্সবাজারে নতুন জেলা প্রশাসক হিসেবে পাঠানো হয়েছে জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যানের একান্ত সচিব মো. আ. মান্নানকে।
অন্যদিকে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনকে যুগ্মসচিব হিসেবে জাতীয় বেতন কমিশনে দায়িত্ব পালনের জন্য অর্থ বিভাগে পদায়ন করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদকে যুগ্মসচিব হিসেবে পদায়ন করা হয় ধর্ম মন্ত্রণালয়ে।
মাদারীপুরের জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তারকে যুগ্মসচিব হিসেবে পদায়ন করা হয়েছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে।