১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে গেলেন সেনাপ্রধান

সেনাপ্রধান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্টসমূহ ও সেখানে অবস্থানরত বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন। সেই সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় ও প্রয়োজনীয় নির্দেশনা দিবেন তাদের।

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে গেলেন সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2023, 05:05 PM

Updated : 26 Oct 2023, 05:05 PM

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ চার দিনের সফরে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।

বৃহস্পতিবার তিনি ঢাকা থেকে রওনা হন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

সেখানে তিনি শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শন করবেন জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাপ্রধান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্টসমূহ ও সেখানে অবস্থানরত বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন। সেই সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় ও প্রয়োজনীয় নির্দেশনা দিবেন তাদের।

তিনি দেশটির সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, জাতিসংঘ মিশনপ্রধানসহ অন্যান্য নেতৃস্থানীয় সামরিক ও বেসামরিক ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পারিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন বলে আইএসপিআর জানিয়েছে।

৩০ অক্টোবর রওনা হয়ে সেনাপ্রধান ১ নভেম্বর ভোরে দেশে পৌঁছবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এতে আরো বলা হয়েছে, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শান্তিরক্ষা মিশনে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর মোট পাঁচটি কন্টিনজেন্ট দায়িত্ব পালন করছে। দেশটিতে ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ৯ হাজার ৭৭৬ জন সেনাসদস্য শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেন।

আফ্রিকার সংঘাতপূর্ণ এই দেশে শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত অবস্থায় আট জন সেনাসদস্য তাদের জীবন উৎসর্গ করেছেন বলে আইএসপিআর জানিয়েছে।