১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গাজীপুর-টাঙ্গাইলে গ্যাস থাকবে না ১৬ ঘণ্টা

জয়দেবপুর থেকে কুমূদিনী পর্যন্ত ১০ ও ২০ ইঞ্চি লাইনে টাই-ইন কাজের কারণে শিল্প, ক্যাপটিভ ও সিএনজি গ্রাহকদের সরবরাহ বন্ধ থাকবে।

গাজীপুর-টাঙ্গাইলে গ্যাস থাকবে না ১৬ ঘণ্টা
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2026, 04:14 PM

Updated : 11 Sep 2026, 03:35 PM

গ্যাস পাইপলাইনের ‘টাই-ইন’ কাজের জন্য মঙ্গলবার গাজীপুর ও টাঙ্গাইলের কয়েকটি এলাকায় ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত জয়দেবপুর, গাজীপুর থেকে কুমূদিনী, টাঙ্গাইল পর্যন্ত ১০ ও ২০ ইঞ্চি ব্যাসের ১৪০ পিএসআইজি লাইনে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

এতে গাজীপুরেওর জয়দেবপুর, নাওজোর, ইটাহাটা, কড্ডা, কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, শফিপুর, চন্দ্রা পল্লী বিদ্যুৎ, কালিয়াকৈর ও মির্জাপুর এলাকার ১০ ও ২০ ইঞ্চি, ১৪০ পিএসআইজি লাইনের সঙ্গে সংযুক্ত সব শিল্প, ক্যাপটিভ ও সিএনজি গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকছে। 

এ সময় এসব এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।