১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাবেক মন্ত্রী শাহাব ও পরিবারের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

এর আগে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় একই আদালত।

সাবেক মন্ত্রী শাহাব ও পরিবারের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
শাহাব উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2025, 05:17 PM

Updated : 26 Aug 2026, 01:36 PM

দুর্নীতির অভিযোগে সাবেক পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন ও পরিবারের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ৮ হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, শাহাবের পাশাপাশি তার স্ত্রী শিরিন আক্তার, মেয়ে তাসমিয়া শারমিন ও ছেলে জাকির হোসেন জুমনের নামে থাকা এসব হিসাবে রয়েছে ৮১ লাখ ২৮ হাজার ৩৬৭ টাকা। তাদের ৮ হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক নাজমুল ইসলাম।

আবেদনে বলা হয়, শাহাব উদ্দিন ও জাকির হোসেন জুমনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানকালে এ পরিবারের ৮টি ব্যাংক হিসাব পাওয়া যায়। এসব হিসাবে বিপুল অর্থ থাকার বিষয়টি ‘অস্বাভাবিক ও সন্দেহজনক’। যেকোনো সময় এসব অর্থ তুলে বিদেশে পাচার কিংবা গোপন করার আশঙ্কা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।

এর আগে গত ১৪ জানুয়ারি শাহাব উদ্দিনের ও তার ছেলে জাকির হোসেন জুমনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় একই আদালত।

আরও পড়ুন:

সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও উপমন্ত্রী জ্যাকবসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা