১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দুই বিমানবন্দরে পৌনে ১ কোটি টাকার অবৈধ মালামাল জব্দ

চারটি ফ্লাইটে তল্লাশি চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2026, 09:57 AM

Updated : 26 Aug 2026, 03:00 PM

শুল্ক ফাঁকি দিয়ে বিদেশ থেকে আনা সিগারেট, আমদানি নিষিদ্ধ ক্রিম, স্বর্ণালংকার, আইফোনসহ ৭৫ লাখ টাকার মালামাল জব্দ করার কথা জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

ঢাকার শাহজালাল বিমানবন্দর ও চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে রোববার এসব মালামাল জব্দ করা হয় বলে সংস্থার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় দুই বিমানবন্দর থেক ১ হাজার ৯৯৪ কার্টন সিগারেট, ২৩৮টি আমদানি নিষিদ্ধ গৌরি ক্রিম, ২০৪ গ্রাম স্বর্ণালংকার ও চারটি আইফোন জব্দ করা হয়েছে।

আবুধাবি থেকে আসা একটি ফ্লাইট, দুবাই থেকে আসা দুটি ও থাইল্যান্ড থেকে আসা একটি ফ্লাইটে তল্লাশি চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।

এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।