১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আকার বাড়ছে অন্তর্বর্তী সরকারের

শুক্রবারের শপথ অনুষ্ঠানের জন্য পাঁচটি গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2024, 12:26 PM

Updated : 26 Aug 2026, 10:16 AM

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে।

শুক্রবার বিকাল ৪টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ অনুষ্ঠান হবে বলে বৃহস্পতিবার রাষ্ট্রপতির দপ্তর থেকে জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা বলছেন, সরকারের নির্দেশনা পাওয়ার পর নতুন উপদেষ্টাদের শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন তারা। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিবহন পুলে যোগাযোগ করে জানা গেছে, শুক্রবারের শপথ অনুষ্ঠানের জন্য পাঁচটি গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে।

প্রবল গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর গত ৮ অগাস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু হয়। 

১৭ জনের মধ্যে প্রধান উপদেষ্টাসহ ১৪ জন সেদিন শপথ নেন। পরে দুই দফায় বাকি তিনজনকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

৯ অগাস্ট ১৩ উপদেষ্টাদের মধ্যে দপ্তর বন্টন করা হয়। শপথ নেওয়ার পর বাকি তিন উপদেষ্টাও দপ্তর পান।  

প্রধান উপদেষ্টা ইউনূসের হাতে এখন আছে ২৪টি মন্ত্রণালয় ও বিভাগ। তাতেই ধারণা করা যাচ্ছিল, উপদেষ্টা পরিষদের আকার বাড়তে পারে। 

কার হাতে কোন দপ্তর

•    মুহাম্মদ ইউনূস: মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়।

•    সালেহ উদ্দিন আহমেদ: অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়

•    আফিস নজরুল: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

•    আদিলুর রহমান খান: শিল্প মন্ত্রণালয়

•    এ এফ হাসান আরিফ: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

•    তৌহিদ হোসেন: পররাষ্ট্র মন্ত্রণালয়

•    সৈয়দা রিজওয়ানা হাসান: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

•    শারমিন এস মুরশিদ: সমাজ কল্যাণ মন্ত্রণালয়

•    এম সাখাওয়াত হোসেন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

•    আ ফ ম খালিদ হোসেন: ধর্ম মন্ত্রণালয়

•    ফরিদা আখতার: মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়

•    নুরজাহান বেগম: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

•    সুপ্রদীপ চাকমা: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়

•    বিধান রঞ্জন রায় পোদ্দার: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

•    ফারুক ই আজম: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়

•    মো. নাহিদ ইসলাম: ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়

•    আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

পুরনো খবর