১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পচা সবজি থেকে পচনযোগ্য পলিথিন, শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী

গবেষণা অব্যাহত রাখতে তরুণ এই উদ্ভাবককে রাষ্ট্রীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারেক রহমান।

পচা সবজি থেকে পচনযোগ্য পলিথিন, শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী
সচিবালয়ে রোববার তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলামের উদ্ভাবিত পণ্য দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2026, 09:52 PM

Updated : 11 Sep 2026, 03:24 PM

মৌলভীবাজারের শিক্ষার্থী সাজ্জাদুল ইসলামের দেশীয় কাঁচামাল ব্যবহার করে বিভিন্ন পরিবেশবান্ধব উদ্ভাবনের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পচা ও পরিত্যক্ত সবজি থেকে পচনযোগ্য পলিথিন, কলাগাছের তন্তু ব্যবহার করে ঢেউটিন, টাইলস ও বোর্ড তৈরি করেছেন সাজ্জাদুল।

রোববার দুপুরে সচিবালয়ে সাজ্জাদুল ইসলামের উদ্ভাবিত বিভিন্ন পণ্যসামগ্রী দেখেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি সাজ্জাদুলের কাজের প্রশংসা করেন বলে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান।

তিনি বলেন, “তরুণ এই উদ্ভাবকের উদ্ভাবিত বিভিন্ন পণ্য উদ্ভাবনের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। দেশীয় কাঁচামাল ব্যবহার করে পরিবেশবান্ধব এসব উদ্ভাবনী কাজে রাষ্ট্রীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।”

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলাম (বামে)। ছবি পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলাম (বামে)

গবেষণা অব্যাহত রাখতে তরুণ এই উদ্ভাবককে উৎসাহিতও করেন প্রধানমন্ত্রী।