১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

আগামী ১৫ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে ।

রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
রোমের ফিউমিসিনো বিমানবন্দরে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2025, 12:45 AM

Updated : 26 Aug 2026, 02:27 PM

বিশ্ব খাদ্য ফোরামের (ডব্লিউএফএফ) বৈঠকে যোগ দিতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

রোববার স্থানীয় সময় বিকাল ৫টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) সরকারপ্রধান ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট রোমের ফিউমিসিনো বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টাকে সেখানে স্বাগত জানান ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক।  

বাসস লিখেছে, ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। পাশাপাশি তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়নসহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে।

বিশ্ব খাদ্য ফোরামের এবারের আয়োজন চলবে ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত, রোমে সংস্থার সদর দপ্তরে।

আগামী ১৫ অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে ।

এর আগে গত মাসের শেষ দিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন মুহাম্মদ ইউনূস। নয় দিনের সফর শেষে গত ২ অক্টোবর তিনি দেশে ফেরেন।