১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাতীয় প্রেস ক্লাবে এজিএম স্থগিত করে হল শোকসভা

সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন ব্যবস্থাপনা কমিটির সদস্য আবদুল হাই শিকদার ও কাদের গণি চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2025, 03:50 PM

Updated : 26 Aug 2026, 05:27 PM

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা স্থগিত করা হয়েছে। 

সাধারণ সভার পরিবর্তে মঙ্গলবার বেলা ১১টায় ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শোক সভার আয়োজন করা হয়।

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাবের পূর্বনির্ধারিত বার্ষিক সাধারণ সভা স্থগিত করা হয়েছে। আমরা উনার আত্মার মাগফেরাত কামনায় শোক সভা ও মোনাজাত করেছি।”

শোক সভার শুরুতে বিএনপি চেয়ারপারসনের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

ক্লাব সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার সঞ্চালনায় 

সভায় সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন ব্যবস্থাপনা কমিটির সদস্য আবদুল হাই শিকদার ও কাদের গণি চৌধুরী।

আলোচনা শেষে বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। 

এ সময় ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন বখতিয়ার রাণা, কাজী রওনাক হোসেন, শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেন, মাসুমুর রহমান খলিলী ও এ কে এম মহসীন।