১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইন্টারপোল সম্মেলন শেষে দেশে ফিরলেন আইজি

অপরাধ মোকাবিলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2025, 03:16 PM

Updated : 26 Aug 2026, 05:13 PM

মরক্কোতে ইন্টারপোলের সাধারণ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

শনিবার রাতে তিনি দেশে ফেরেন বলে পুলিশ সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

মরক্কোর মারাকেশে গত ২৪ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ইন্টারপোলের সদস্যভুক্ত ১৯৬ দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

পুলিশ সদর দপ্তর বলেছে, সম্মেলনে বৈশ্বিক সাইবার প্রতারণা, মানবপাচার, আর্থিক জালিয়াতি ও আন্তঃসীমান্ত অপরাধ মোকাবেলায় বাংলাদেশের অঙ্গীকার, সক্ষমতা ও অবস্থান তুলে ধরেন আইজিপি বাহারুল। সম্মেলনের শেষ দিনে ইন্টারপোলের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং ডেলিগেট পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।