১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভুবনের ডেঙ্গু ধরা পড়েছে

গত ১৮ সেপ্টেম্বর বিজি প্রেসের কাছে সড়কে এলোপাতাড়ি গুলিতে গুরুতর আহত হন পথচারী ভুবন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2024, 02:37 AM

Updated : 17 Jan 2024, 02:37 AM

ঢাকায় সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আইনজীবী ভুবন চন্দ্র শীলের ডেঙ্গু ধরা পড়েছে।

এ তথ্য জানিয়ে রোববার রাতে ভুবনের স্ত্রী রত্না রাণী শীল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চিকিৎসকরা ভালো কিছু বলতে পারছেন না। তার (ভুবন) প্রেসার, সব কিছু কমে যাচ্ছে। সব খারাপের দিকে।” 

রত্নার বড় ভাই পলাশ চন্দ্র শীল জানান, তার ভগ্নিপতির অবস্থার কোনও উন্নতি হয়নি। আবার ডেঙ্গু ধরা পড়েছে। শনিবার তার জ্বর ছিল। সেই জ্বরের কারণে ডেঙ্গু পরীক্ষার পরামর্শ দেন চিকিৎসক। সে পরীক্ষার প্রতিবেদন রোববার আসে, যা ‘পজিটিভ’। তিনি বলেন, “দুইটি পরীক্ষা করা হয়েছে। চিকিৎসক বলেছেন, ডেঙ্গু আগেও থাকতে পারে, এখন ধরা পড়েছে।” 

গত ১৮ সেপ্টেম্বর বিজি প্রেসের কাছে সড়কে এলোপাতাড়ি গুলিতে গুরুতর আহত হন পথচারী ভুবন। তখন থেকে ঢাকায় বেসরকারি পপুলার হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন তিনি। হামলায় তার মাথায় গুলি লাগে। ঘটনার পরই তাকে এ হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। 

সেখানে শুক্রবার রাতে প্রায় তিন ঘণ্টা ধরে অস্ত্রোপ্রচার হয়। বর্তমানে ভুবন হাসপাতালের ইনসেটিভ কেয়ারে ইউনিফে লাইফ সাপোর্টে রয়েছেন। সেদিন চিকিৎসক অস্ত্রোপ্রচার শেষে সফলতার কথা বললেও দুইদিনের আগে কিছু বলা যাবে না বলে জানিয়েছিলেন।  

আইনজীবী ভুবন গুলিবিদ্ধ হওয়ার ঘটনার বিষয়ে পুলিশ বলছে, কারাগারে থাকা ‘শীর্ষ সন্ত্রাসী’ ইমনের সঙ্গে বিরোধের জের ধরে ওই দিন সন্ত্রাসীরা প্রাইভেট কারে থাকা প্রতিপক্ষ মামুনের উপর হামলা চালাতে গিয়ে লক্ষভ্রষ্ট গুলি ভুবনের মাথায় লাগে। এসময় মামুন এবং ভুবনসহ দুই পথচারী আহন হন। ছয় দিন আগের ওই হামলায় আরিফুল নামে আরেক পথচারী আহত হন। আর হামলার লক্ষ্যে থাকা মামুন গাড়ি থেকে বেরিয়ে এলে তাকে চাপাতি দিয়ে কোপানো হয়। 

ওই হামলার ঘটনার পেছনে তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ সানজিদুল ইসলাম ইমনের হাত রয়েছে বলে আহত আরেক ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন পুলিশের কাছে দাবি করেছেন। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ জানিয়েছেন, চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি মামুন মগবাজারের পিয়াসী বার থেকে ফেরার পথে তার গাড়িতে হামলা হয়। 

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় ২০ বছরের অধিক সময় জেল খেটে তিন মাস আগে জামিনে বের হন মামুন। মামুন পুলিশকে বলেছে, গত ১২ সেপ্টেম্বর আদালতে হাজিরা দিতে গেলে ইমন তাকে ‘দেখে নেওয়ার' হুমকি দিয়েছিলেন। এ ঘটনায় রোববার পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)