১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সচিব সানোয়ার ফিরলেন পিএসসিতে, তরফদার শ্রম মন্ত্রণালয়ে

দুই সচিবের দপ্তর রদবদল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

সচিব সানোয়ার ফিরলেন পিএসসিতে, তরফদার শ্রম মন্ত্রণালয়ে
আব্দুর রহমান তরফদার ও মো. সানোয়ার জাহান ভূঁইয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2026, 08:23 PM

Updated : 26 Aug 2026, 03:01 PM

আওয়ামী লীগ সরকার পতনের পর পিএসসি সচিবালয়ে সচিবের দায়িত্ব পাওয়া মো. সানোয়ার জাহান ভূঁইয়া মাঝে শ্রম মন্ত্রণালয়ে ঘুরে আবারও ফিরলেন আগের দপ্তরে।

মঙ্গলবার তাকে ফের পিএসসি সচিবালয়ে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আর পিএসসি সচিবালয়ে দায়িত্ব সামলানো মো. আব্দুর রহমান তরফদারকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

২০২৪ সালের ২২ অক্টোবর থেকে ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত পিএসসি সচিবালয়ে দায়িত্ব পালন করেন সানোয়ার জাহান ভূঁইয়া। এরপর তাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব করা হয়। তখন পিএসসি সচিবালয়ে দায়িত্বে আসেন আব্দুর রহমান তরফদার।

পাঁচ মাস পর মঙ্গলবার সানোয়ার জাহান ভূঁইয়া আবারো পিএসসিতে ফিরলেন।

আর আব্দুর রহমান তরফদারকে শ্রম মন্ত্রণালয়ের সচিব করে আলাদা প্রজ্ঞাপন দিয়েছে সরকার।