১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ওসমানীর মতো গুণী মানুষের খুবই অভাব: বিধান রঞ্জন

“আমাদের সামনে আমরা যে সকল গুণী মানুষকে দেখি, তাদেরকেই আদর্শ হিসেবে গ্রহণ করি,” বলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2025, 03:39 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানীর মতো গুণী মানুষের খুবই অভাব বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার।

তিনি বলেছেন, “আমাদের জাতির প্রয়োজনেই জেনারেল এম এ জি ওসমানীর জীবন চর্চা করা প্রয়োজন। কারণ আমাদের দেশে তার মত গুণী মানুষের খুবই অভাব।”

বৃহস্পতিবার ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জেনারেল এম এ জি ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন বলে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিধান রঞ্জন রায় বলেন, “আমাদের সামনে আমরা যে সকল গুণী মানুষকে দেখি, তাদেরকেই আদর্শ হিসেবে গ্রহণ করি। শিশুরাও তাই করে।

“তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে জেনারেল এম এ জি ওসমানীর জীবনাদর্শ আরও বেশি আলোচনা করতে হবে।” 

বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা এম আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী, বিচারপতি আবু তারিক, অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আখতার খান।