১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ধানমন্ডিতে সুরভি স্কুল পরিদর্শনে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

পরিদর্শনকালে মার্কিন বিশেষ দূতের সঙ্গে ছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন, প্রধানমন্ত্রীর স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2026, 12:15 AM

Updated : 26 Aug 2026, 03:27 PM

রাজধানী ধানমন্ডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু প্রতিষ্ঠিত সুরভি স্কুল ও মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে. হার্ডার।

রোববার পরিদর্শনকালে মার্কিন বিশেষ দূতের সঙ্গে ছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। 

মাইক্রোব্লগিং সাইট এক্স-এ দেওয়া এক পোস্টে বিশেষ দূতের স্কুল ও মেডিকেল ক্যাম্প পরিদর্শনের খবর দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

দূতাবাস বলেছে, শিক্ষা, পুষ্টি ও স্বাস্থ্য ঘিরে স্কুলটির সমন্বিত দৃষ্টিভঙ্গি এবং এই মডেল কীভাবে ভবিষ্যৎ প্রজন্মের অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ, তা নিয়ে প্রতিষ্ঠাতা ইকবাল মান্দ বানুর সঙ্গে আলোচনা হয়েছে।

সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার লক্ষ্য নিয়ে ১৯৭৯ সালে ১ ফেব্রুয়ারি ধানমন্ডিতে সেবামূলক প্রতিষ্ঠান ‘সুরভি’ গড়ে তোলেন ইকবাল মান্দ বানু। 

বিশেষ দূত হার্ডারের সফরের বিষয়ে দূতাবাস বলেছে, তিন দিনের সফরে ১৮ এপ্রিল ঢাকায় এসেছেন বিশেষ দূত। তার সফরের উদ্দেশ্য শিক্ষা এবং শিশুদের কল্যাণে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত সহযোগিতা এগিয়ে নেওয়া।